,

সৌদিতে দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে দাম্মাম ও রিয়াদের মধ্যবর্তী আলজুব আরা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছেন।

দাম্মাম থেকে প্রাইভেটকারে করে কাজের জন্য রিয়াদে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সারওয়ার আলম বলেন, দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অ্ন্য অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর বাকি চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতদের চারজনের বাড়ি রাজবাড়ী জেলায়। এরমধ্যে সহোদর ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে ।

এই জেলার অপর দজুন হলেন- ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।

নিহত অপর দুজন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের একজন নথচ্যানেল ইউনিয়নের আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২), অপরজন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস।

নিহত ইরশাদ ও হুমায়ুনের ভাই মঞ্জু ব্যাপারী বলেন, “তিন ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। আমরা খবর পেয়েছি শুক্রবার। দুর্ঘটনায় এক সঙ্গে দুই ভাই মারা যাওয়ায় আমাদের সব শেষ।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের