,

ইয়াবাসম্রাট স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর থানা ঘেরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি মো. জামাল হোসাইনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হ্নীলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে শনিবার জামালের স্ত্রী লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন।

পুলিশ সুত্রে জানা যায়, জামাল হোসাইন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শুক্রবার রাতে জামালকে গ্রেফতারের পর তাকে নিয়ে তার বাড়ির পেছনে একটি খামার বাড়ি থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মো. জামাল হোসাইন

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গড ফাদার হিসেবে জামাল হোসাইনের নাম রয়েছে।

এদিকে, আজ দুপুরে জামাল হোসাইনকে থানা থেকে আদালতে নেয়ার সময় তার স্ত্রী খুরশিদা বেগম লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন। এসময় তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা