,

ঢাবির উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৮তম উপাচার্য নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল নির্বাচিত হয়েছে। শনিবার বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অধিবেশনের৪৭ জন সিনেট সদস্যের প্রত্যক্ষ ভোটে এই প্যানেল তিনটি নির্বাচিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

নীল দলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বিজনেস অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম তিনজনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইন অনুষদের ডীন অধ্যাপক রহমত উল্যাহ।

প্রসঙ্গত, সিনেটের বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী মহামান্য চ্যান্সেলর কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে ৩ (তিন) জনের একটি প্যানেল মনোনয়ন করা হয়। প্যানেলে মনোনীতরা হলেন-

১। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

২। অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ।

৩। অধ্যাপক ড. আব্দুল আজিজ, থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা