,

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নতুন রেকর্ড গড়ল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : একদিন হাতে রেখেই গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এটি সবচেয়ে বড় জয়। লঙ্কানদের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে আগের জয়টি ছিলো ২৭৮ রানের।

২০১৫ সালে কলম্বোতে লঙ্কানদের হারিয়ে এই রেকর্ড গড়েছিল বিরাট কোহলির দল। সেই কোহলির নেতৃত্বেই নতুন করে লেখা হলো সেই রেকর্ড। টেস্ট ইতিহাসে ভারতের সবচেয়ে বড় জয় ৩৩৭ রানে। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিলো ভারত। ঐ ম্যাচেরও অধিনায়ক ছিলেন কোহলি।

বড় ব্যবধানে ভারতের দ্বিতীয় জয়টি ৩২১ রানে। ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির নেতৃত্বে বড় ব্যবধানে জয়ের স্বাদ নিয়েছিলো ভারত। ২০১৬ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২০ রানে জয় পেয়েছিল ভারত। এটি তাদের ইতিহাসের তৃতীয় বড় জয়। ঐ ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে রানের দিক দিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয় রেকর্ড ইংল্যান্ডের। ১৯২৮ সালে ব্রিসবেনে ৬৭৫ রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা।

এমডিমানিক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা