,

বন্দুক চালানো শিখবেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের চেয়ে হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। বর্তমানে তার হাতে রয়েছে দুটি হলিউড সিনেমা। এছাড়া খুব শিগগির কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী সিজনে দেখা যাবে তাকে।

দীর্ঘ ৪০ দিন ইজন্ট ইট রোমান্টিক? সিনেমার শুটিং শেষ করে কিছুদিন বিরতিতে ছিলেন প্রিয়াঙ্কা। এখন ‘কোয়ান্টিকো-থ্রি’র জন্য নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী। এতে তাকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এ জন্য বন্দুক চালানো শিখবেন তিনি।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বিশাল পরিসরে স্টান্টগুলো ধারণ করা হবে। ক্যালিফোর্নিয়ার প্রসিদ্ধ একজন স্টান্ট কোরিওগ্রাফারের কাছে প্রশিক্ষণ নেবেন প্রিয়াঙ্কা। তিনি বন্দুক চালানো শিখবেন, দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা, ধাওয়া করা এবং শূন্যে ভেসে স্টান্ট দৃশ্য করার প্রশিক্ষণ নেবেন। যেহেতু তিনি বডি ডাবল ব্যবহার করেন না, এ জন্য স্টান্ট দিয়ে দর্শকদের মুগ্ধ করার সম্পূর্ণ চাপ তার ওপর।’

১৪ জুলাই অল্প কয়েক দিনের জন্য ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। ওই দিন মুক্তি পায় তার প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় মারাঠি সিনেমা ক্যায় রে রাসকেলা। এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর নেন এ অভিনেত্রী। পরবর্তীতে মা, ভাই ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মালদ্বীপে নিজের জন্মদিন পালন করার উদ্দেশ্যে উড়াল দেন তিনি। আগস্টে ১৩ পর্বের ‘কোয়ান্টিকো-থ্রি’র শুটিং শুরু করবেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে