,

সালমান-ক্যাটরিনা মরক্কোয়, নাখোশ ইউলিয়া

news-image

বিনোদন ডেস্ক : শুটিংয়ের ফাঁকে মরক্কোয় দারুণ সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি শেয়ারও করছেন ক্যাটরিনা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, সম্প্রতি মরক্কোর এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিল ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের গোটা টিম। সেখানেই দুটি সেলফি তুলে শেয়ার দিয়েছেন ক্যাটরিনা।

একটি সেলফি সালমানকে না জানিয়ে তুলেছেন ক্যাটরিনা। যেখানে চামচ মুখে করে কারো দিকে তাকিয়ে রয়েছেন সালমান। মরক্কোতে যাঁর হাতের খাবার খেয়েছেন, তাঁর সঙ্গেও ছবি তুলতে ভুল করেননি ক্যাটরিনা। সে ছবিতে ক্যাটরিনাকে পরিষ্কার দেখা গেলেও সালমানকে দেখা গেছে অস্পষ্টভাবে।

এর আগে ক্যাটরিনার শেয়ার করা অন্য একটি ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। সেখানে সালমানকে নিজের হাত মুখ ঢেকে রাখতে দেখা যায়। অন্যদিকে ক্যাটরিনাকে দেখা যায় হাসিমুখে। তাঁর একটি হাত তাক করা ছিল সালমানের দিকে। তিনটি ছবিতেই সালমানের পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট, গলায় ‘এক থা টাইগারে’র চিরচেনা স্কার্ফ। অন্যদিকে তিনটি ছবিতেই কালো রঙের পোশাকে ছিলেন ক্যাটরিনা।

এদিকে, শুটিংয়ের অজুহাতে সালমান ক্যাটরিনার কাছে আসাটাকে মেনে নিতে পারছেন না সালমানের বান্ধবী ইউলিয়া ভান্টুর। জুম টিভির খবরে জানা যায়, শুটিং দেখার পাশাপাশি সালমানের সঙ্গে মধুর সময় কাটাতে মরক্কো গিয়েছিলেন ইউলিয়া। কিন্তু সেখানে সালমানের সঙ্গে ক্যাটরিনার সুসম্পর্ক সহ্য করতে পারেননি ইউলিয়া। তাই সালমানকে মরক্কোতে রেখেই মুম্বাইয়ে ফিরেছেন ইউলিয়া ভান্টুর।

মরক্কোতে শুটিং শেষ করে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের গোটা টিম যাবে দুবাইতে। সেখানেই হবে ছবির বাকি অংশের শুটিং। তবে মরক্কো থেকে দুবাই না গিয়ে মুম্বাই ফিরবেন সালমান। না, ইউলিয়া ভান্টুরের মান ভাঙাতে নয়। বিগ বসের ১১তম মৌসুমের প্রোমোর কাজ করে দুবাইতে শুটিং টিমের সঙ্গে যোগ দেবেন সালমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা