,

বাংলাদেশ দলের অনুশীলন চট্টগ্রামেও

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না, তা এখনো এক রকম অনিশ্চিত। বোর্ড ও খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে স্মিথরা এই সফরে আসবেন, তা ধরে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে মুশিফকদের অনুশীলন ক্যাম্প।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামেও বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প হবে। আগামী ৪-১১ আগস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকদের এই ক্যাম্প করার কথা রয়েছে।

সূচি অনুযায়ী আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামেও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৪ থেকে ৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা। তাই সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই এক সপ্তাহের এই ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সব কিছু ঠিক থাকলে দুটি টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সফরকারী দলটির। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা