,

এমডিজি অর্জনে বাংলাদেশ এখন মডেল : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশ এখন মডেল। তিনি বলেন, ইতোমধ্যে অামরা শিশুমৃত্যু হার কমিয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি। প্রাথমিক শিক্ষার হার বাড়িয়েছি, নারীর ক্ষমতায়নেও অামরা অনেক এগিয়েছি। অাগামী ২০২১ সালের মধ্যে অামরা সকলের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই।

অাজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে অাযোজিত ‘ঢাকা পানি সম্মেলন’-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অাবুল কালাম অাজাদ। স্বাগত বক্তব্যের পর পরই থিম সং পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পানি দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ৩২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী নিরাপদ পানির সহজলভ্যতা দিন দিন সংকুচিত হলেও বাংলাদেশে ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানির অাওতায় এসেছে। অামরা ভূউপরিস্থ পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পানি সম্পদের সমন্বিত ব্যবহারের জন্য ১০০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল বিভাগীয় শহরে ভূউপরিউস্থ পানি ব্যবহারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সুপেয় পানির জন্য সারাবিশ্বে নানা ধরনের তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত ১০০ কোটি মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি।

আমাদের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ পানিজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে