,

রোবটের আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : রোবটের আত্মহত্যা! শিরোনাম শুনেই তো চমকে যাওয়ার কথা! মানুষ আত্মহত্যা করে সেটা সবারই জানা। কিন্তু রোবটের প্রাণ নেই তবুও কেন সে আত্মহত্যা করলো? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। নিরাপত্তার দায়িত্বে থাকা একটি রোবট আত্মহত্যা করেছে এমন ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জিএমবিবি নামক একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর থেকে রোবট ‘নাইটস্কোপ কে-৫’ নিজ থেকেই নিচে ঝরনার পানিতে পড়ে যায়। ফলে এ ঘটনার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছে যে, রোবটটি আত্মহত্যা করেছে!

প্রতিষ্ঠানটির কর্মী বিলাল ফারুক টুইটারে ঘটনাটির ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের ডিসি অফিসের নিরাপত্তা রোবটটি নিজ থেকেই পানিতে পড়ে গেছে। প্রযুক্তির কাছ থেকে আমরা উড়ন্ত গাড়ি চেয়েছি, তার বদলে আমরা এখন আত্মঘাতী রোবট পাচ্ছি!’ তার এই পোস্ট ১ লাখ ৩৫ হাজারের বেশি রি-টুইট হয়েছে। অনেকেই মজা করে টুইট করেছেন, রোবটটি আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দিয়েছে!

নাইটস্কোপের তৈরি কে-৫ নিরাপত্তা রোবট ২০১৪ সালে বাজারে এসেছে। মূলত বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য তৈরি করা হয়েছে এই রোবট। নিজ থেকেই চলাচলে সক্ষম ১৩৬ কেজি ওজনের ৫ ফুট লম্বা এই রোবটে রয়েছে ৪টি ক্যামেরা। ফলে দিনরাত সবদিকে নজর রাখতে পারে।

সেইসাথে আছে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ও থার্মাল ইমেজিং সেন্সর, লেজার রেঞ্জ ফাইন্ডার, রাডার, এয়ার কোয়ালিটি সেন্সরসহ বিভিন্ন সেন্সর। আশেপাশে কোনো শোরগোল বা আগুন লাগা কিংবা আগে থেকে লোড করে রাখা তথ্যানুসারে কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারে এই রোবট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা