,

‘আমি স্বামীর বন্ধুদের ধর্ষণের শিকার’

news-image

যশোর প্রতিনিধি : ‘আমি অনাগত সন্তানের বাবার পরিচয় দাবি করে আমার স্বামীর বন্ধুদের গণধর্ষণের শিকার হয়েছি। আমি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এক নারী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ওই নারী (৩০) বলেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার জনি সরদারের সঙ্গে ২০১৫ সালের ৩০ অক্টোবর তাঁর গোপনে বিয়ে হয়। কিন্তু এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর তাঁকে শ্বশুরবাড়িতে তুলে নিতে জনিকে চাপ দেন। তখন জনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এই পরিস্থিতিতে ৭ জুলাই জনির বন্ধু একই এলাকার সাইফার শেখ তাঁকে জনির মালিকানাধীন নওয়াপাড়া বাজারের আল সেলিম নামের হোটেলে যেতে বলেন। সেখানে গেলে জনির বন্ধু সাইফার, সুমন, আজিম ও রুবেল তাঁর গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় অভয়নগর থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে যশোরের মুখ্য বিচারিক হাকিম আদালত এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দুটি মামলা করা হয়েছে।

অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, ধর্ষণের শিকার কোনো নারী মামলা করতে থানায় আসেননি।

জনি সরদার বলেন, ওই নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়নি। ওই নারীর গর্ভের সন্তানের তিনি পিতা নন। বন্ধুদের দিয়ে ধর্ষণ করানোর বিষয়টি জানতে চাইলে জনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের