,

শাকিবের নবাবি নিয়ে মুখ খুললেন শুভশ্রী

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তবে ওপার বাংলায় শাকিবের অবস্থান তৈরিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবেলা.ইনে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শুভশ্রী।

বাংলাদেশে নবাবের জনপ্রিয়তা ও ব্যবসা সফলতার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন, ‘আমি প্রথমে বিশ্বাস করিনি একদিনেই নবাব এত টাকার ব্যবসা করবে। এর জন্য দর্শকদের ধন্যবাদ। দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করিনি।’

এই জনপ্রিয়তার জন্য অবশ্য শাকিবের দর্শক ও ভক্তদেরই ক্রেডিট দেন তিনি।

শাকিবের সঙ্গে নবাবে প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়ে শুভশ্রী বলেন, ‘শাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশে তিনি সুপারডুপার হিট একজন নায়ক। তবে তার কোনো আলাদা ভাব নেই। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড। সেটে অন্যদের সঙ্গেও সে খুব কম কথা বলে। তবে শাকিব যে সব কথা বলেন তার পুরোটা জুড়ে থাকে তার কাজ ও পারফরমেন্স কিভাবে ভালো করা যায় তা নিয়ে।’

তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নায়কদের পারফরমেন্সের মধ্যে সোহমকে এগিয়ে রেখেছেন বর্তমান সময়ে টালিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এরপর দেব, জিৎ ও চার নম্বরে শাকিবকে রেখেছেন তিনি।

অবশ্য দুটি সিনেমার মাধ্যমেই পশ্চিমবঙ্গে শাকিব একটা শক্তিশালী ভক্ত সমাজ গড়ে তুলতে পেরেছে বলে মন্তব্য করেছেন শুভশ্রী।

নবাব নায়িকা বলেন, ‘শাকিব খুব গুডলুকিং এবং চার্মিং। সে যদি পশ্চিমবঙ্গে আরও সিনেমা করার সুযোগ পায় তাহলে আমাদের এখানের দর্শক তাকে খুব ভালোভাবেই গ্রহণ করে নেবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে