,

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি গাড়ি পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ছয়জন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ শব্দ করে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত। গ্যাসের চাপ কমায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

ফায়ার সার্ভিস জানায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। ঘটনার বিষয়ে জালালাবাদ গ্যাস ভবনে খবর পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ শব্দ করে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। ছবি: প্রথম আলো
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাসলাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তাঁরা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

হঠাৎ আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে তারা কাজ করে।

বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ির পানি শেষ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের