,

বেসরকারি খাতে দেয়া ৮ মিল ফেরত নিলো সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : হস্তাস্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় বেসরকারি খাতে দেয়া আটটি পাট ও বস্ত্রকল পুনরায় ফেরত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের কাছ থেকে নেয়ার পর থেকে মিলগুলোর উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রাখায় হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ সরকার, বিজেএমসি-বিটিএমসি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করেনি। তারা শেয়ার মূলধনের অবশিষ্ট টাকাও পরিশোধ করেনি।

এ ছাড়া কর্তৃপক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করে মিলের যাবতীয় মেশিনারিজ ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রি করেছে।

ফেরত আনা মিলগুলোর মধ্যে রয়েছে নরসিংদীর ঘোড়াশালের ফৌজি চটকল জুট মিলস্ লিমিটেড, মাদারীপুর টেক্সটাইল মিল, ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস্ লিমিটেড, মাদারীপুরের এআর হাওলাদার জুট মিলস্ লিমিটেড ও চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস্ লিমিটেড, চট্টগ্রাম ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলস লিমিটেড, ঢাকা জুট মিলস্ লিমিটেড ও গাউছিয়া জুট মিলস্ লিমিটেড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা