,

মালয়েশিয়ায় ফের অভিযান: ২১ বাংলাদেশিসহ আটক ৩৪

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দেশটির সেলংগর রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত কয়েকদিন কোথাও কোন আটকের খবর পাওয়া না গেলেও বৃহস্পতিবার অবৈধ অভিবাসী শ্রমিকদের আটকে ফের অভিযান পরিচালনা করে সেলংগর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেলংগরের কেলাংয়ের বন্দর বোটানিক ও পান্ডামারান এলাকার কয়েকটি ফ্যাক্ট্ররিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরবর্তী যাচাই-বাছাইয়ের পর ২১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার দুইজন, নেপালের ছয়জন, মিয়ানমারের পাঁচজন নাগরিকসহ ৩৪ জনকে আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের