,

চলতি বছরে ৩ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে ৩ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদিচলতি বছরে বিভিন্ন খাতে প্রায় তিন হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদি আরব। দেশটির জনশক্তি আমদানিকারক শীর্ষ এক প্রতিষ্ঠান রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের জনশক্তি আমদানিকারক ইস্টার্ন রিক্রুটমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল সুলাইম রাষ্ট্রদূত গোলাম মসিহ’র কাছে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার দেশটির রাজধানী রিয়াদে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি দেন।

দীর্ঘ সাত বছর পর ২০১৬ সালের আগস্টে বাংলাদেশ থেকে শ্রমিকসহ সব ধরনের কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এর মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ শ্রমিক, নির্মাণ শ্রমিক, চিকিৎসক, নার্স, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন পেশাজীবী এবং সব ধরনের শ্রমিকের সৌদি আরবে যাওয়ার পথ সুগম হয়।

সৌদি ওই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন এবং চলতি বছরেই বাংলাদেশি ৩ হাজারেরও বেশি শ্রমিক নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বৈঠকের পর রাষ্ট্রদূত গোলাম মসিহ স্থানীয় নিয়োগকারী অপর এক কোম্পানির প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তিনি আরো বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে এক লাখ ৬১ হাজার ৩৫৬ জন বাংলাদেশি কর্মী গেছেন বলে এক প্রতিবেদনে জানায়। এক মাসের তুলনায় পরের মাসে এ সংখ্যা অন্তত ১০ হাজার করে বেড়েছে।

এছাড়া জানুয়ারিতে সৌদি আরবে যান ৪২ হাজার ২৭২ জন। পরের মাসেই দেশটিতে ৫২ হাজার ২৫৬ শ্রমিক যান। আর মার্চে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৬ হাজার ৮২৮ জনে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের