,

রাজধানীতে জলাবদ্ধতাপানির মধ্যে দাঁড়িয়েই দায়িত্ব পালন করে গেছেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার জলাবদ্ধতা নিয়ে সবাই যখন সমালোচনায় ব্যস্ত ঠিক তখনও রাস্তায় হাটু পানির মধ্যে দাড়িয়েই দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। এমনই ১১টি ছবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভেরিফাই করা ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে।

 

ওই ফেসবুক পোস্টে অনেকেই পুলিশের দারুণ প্রশংসা করেছেন। আসাদ্দুজামান আসাদ নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘আমরা সবসময় সমালোচনা করতে ব্যাস্ত থাকি প্রশংসা করতে কুণ্ঠাবোধ করি! বিশাল পুলিশ বাহিনীতে দু-একজন খারাপ লোক থাকতেই পারে তার জন্য আমরা পুরো পুলিশ বাহিনীকে ঢালাওভাবে সমালোচনা করবো কেন?

পুুলিশ বুঝি মানুষ নয়, পুলিশের বৃষ্টিতে ভিজলে জ্বর হয় না!!! রোধে পড়লে অসুখ হয় না!! পচাঁ দুগন্ধময় পানিতে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও কোন সমস্যা হয় না!!! আমরা যখন নামাজে দাড়াই তখন এই পুলিশই অস্ত্র হাতে দাড়িয়ে থাকে আমাদের জীবনের নিরাপত্তা দিতে। ইদের নামাজ শেষে বাড়ি ফিরে পারিবার নিয়ে আনন্দে ব্যস্থ হই পুলিশ কিন্তু তখনও রাস্তায়!!! কেন পুলেশের কি ইচ্ছে হয় না!!! এই কয়েকদিন ওয়াসা, এলজিইডির কাউকে রাস্তায় না দেখলেও পুলিশকে দেখেছি…স্যালুট অাপনাদের।’

 

আশিকুর রহমান আকাশ লেখেন, ‘শ্রদ্ধা, সালাম রইলো এমন পুলিশ ভাইদের জন্য যারা নিজে বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষদের সেবা করছে।’ শিপন রয় লেখেন, ‘ছোট বেলা থেকে শুনেছি পুলিশ জনেগনের বন্ধু এখন দেখলাম, আসল হিরো কে, স্যালুট তোমাকে।’

নীল সালু নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘আমরা আজ যতটুকুই শা‌ন্তি আর স্বাচ্ছ‌ন্দে আ‌ছি, তা আপনা‌দের এই অক্লান্ত সেবা ও প‌রিশ্র‌মেরই কার‌নে। ধন্যবাদ, এইভা‌বে সব পরি‌স্থি‌তি‌তে সেবা প্রদান করার জন্য।’

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে শুরু হওয়া টানা দুই দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এসব এলাকাগুলোতে গতকাল চলাফেরা করাই যেন দায় হয়ে যায়। কার্যকরী ব্যবস্থা না নেয়ার অভিযোগে অনেকেই সিটি কর্পোরেশনের সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে