,

সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুলের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, বুধবার রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির সহ-মানবাধিকার সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও বিএনপি নেত্রী শিরিন সুলতানা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধের সময় পল্টন থানা এলাকায় আসামিরা সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে কয়েকজন হতাহত হন। পরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ও যুগ্মমহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের