সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে বিএনপি : নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটে পরাজিত হওয়ার আশঙ্কায় বিএনপি নির্বাচন ভণ্ডুল করে আবার অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যশানালিস্ট পার্টির (ন্যাপ) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, নতুন করে সংকট সৃষ্টির পায়তারা করছে বিএনপি। আমরা আশংকা করছি লন্ডনে বসে বেগম খালেদা জিয়ার দল নির্বাচনকে ভণ্ডুল করা যায় কিভাবে সে চেষ্টা করছে। তা না হলে কিভাবে একজন দায়িত্ববান নেতা বলতে পারেন নির্বাচন করতে দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন না হলে কী হবে, অশুভ শক্তি ক্ষমতায় আসবে। এই কাজটি তারা করতে চায়। যে কাজটি তারা করেছিল ২০০৬-০৭ সালে। ইয়াজ উদ্দিনকে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছিল, নির্বাচন তারা চায় না বলে। তারা নির্বাচন চায়নি বলে একটা ওয়ান ইলাভেন এসেছিল। এখনো তারা চক্রান্ত করছে। কারণ ভোটের মাধ্যমে তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। সেই জন্যই তারা চাচ্ছে নির্বাচন বানচালের জন্য।

খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, খালেদা জিয়া আপনি চিকিৎসা করতে, পরিবারে লোকজনের সাথে দেখা করতে বিদেশে যাওয়ার দরকার যান। আমরা আশা করছি আপনি ফিরে আসবেন, আর না আসলে রাজনৈতিকভাবে বিলিন হয়ে যাবেন।

বিএনপির কোনো হুমকি ধমকি কাজে আসবে না জানিয়ে নাসিম বলেন, আমরা স্পষ্ট বলতে চাই ভয় দেখাবেন না। হুমকি দেবেন না। আপনারা যেই কাজটা করতে চাচ্ছেন এই কাজটা আপনাদের কোনো দিন করতে দেয়া হবে না। কোনো ফাক-ফোকর রাখবো না। অন্ধকারে বসে চক্রান্ত বন্ধ করুন, হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না।

নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনাদের কোনো সাজেশন থাকলে নির্বাচন কমিশনের সাথে বসুন। তাদের সাজেশন দিন। আমাদের কোনো সমস্যা নাই।

নির্বচন নিয়ে বাকবিতণ্ডায় দেশ পিছিয়ে পড়ছে জানিয়ে নাসিম বলেন, পাঁচ বছর পরপর বার বার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করে দেশকে আর পিছিয়ে নিতে চাই না। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বার বার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করার বিলাসিতা এদেশের মানুষ আর দেখতে চায় না।

নির্বাচনে আসা ছাড়া বিএনপির কেনো পথ নেই বলে দাবি করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি সেই পুরোনো কিচ্ছা, কাহিনী সামনে নিয়ে আসছে। ইচ্ছে করে বিএনপি কিভাবে নির্বাচকে বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা করছে। বাস্তবে নির্বাচনে আসা ছাড়া বিএপির কোনো পথ নেই।

সভায় বিএনপিকে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আখ্যা দিয়ে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমরা মনে করি বিএনপি প্রতিক্রিয়াশীল রাজনীতি করে, তাদের আচরণ মুসলিম লীগের মত। বাংলাদেশে যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ দেশে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো একটা দলকে বিরোধী দল হিসাবে দেখতে চাই।

দলের কার্যকরী সভাপতি আমিনা আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, জাসদ (ইনু)সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা