,

‘তোমার হলো শুরু আমার হলো সারা’

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করেছে মিউজিক ভিডিও ‘তোমার হলো শুরু আমার হলো সারা’। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুসা মির্জা ও ভারতের সোম চ্যাটার্জি। গানটির সংগীতায়োজন করেছেন সোম নিজেই এবং এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা ইয়ামিন ইলান।

সোম-লুসার এই গানটি রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং হয়েছে সিসিক্সথ স্টুডিও (কলকাতা), ই-মিউজিক স্টুডিও (ঢাকা) এবং ওয়াভেলেন্স স্টুডিওতে (মুম্বাই)।

এতে অভিনয় করেছেন র‌্যাম্প মডেল আজমী, সারা, ইরিনা এবং রোমেন। কোনো বাংলাদেশি শিল্পীর সাথে কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীত এবং গজল শিল্পী সোমের এটিই প্রথম দ্বৈত কাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো লেগেছে কাজ করে। আসলে আমার কাছে বাংলা মানে একটাই। এপার-ওপার বলে কিছু নেই। সেই একই মানুষ, একই ইমোশন। তাই নিজের মানুষের সাথেই কাজ করছি বলে মনে হয়েছে। লুসাদির আন্তরিকতার তুলনা হয়না। অসম্ভব আদর, যত্ন ও ভালোবাসার মধ্যে কাজ করেছি ওই কটা দিন। এছাড়াও ই-মিউজিকের ইলান এবং তার টিমের কাজ করা দেখে আমি মুগ্ধ। সব মিলিয়ে এত পরিশ্রমের ফল যদি দর্শক শ্রোতা সাদরে গ্রহণ করে তবেই আমাদের কাজের সার্থকতা।’

সোম এখন মুম্বাই এবং কলকাতায় বেশ কিছু সিনেমার সংগীত নিয়ে কাজ করছেন। একই সাথে নিজের এবং অন্য শিল্পীদের অ্যালবাম নিয়েও ব্যস্ত রয়েছেন। সামনে প্রকাশ পাবে এমন কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন লুসা মির্জা।

https://youtu.be/L5DYPC0gQBA

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের