,

নেইমারের জন্যই পিএসজিতে যোগ দেন আলভেজ!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের অনেকটা সময় স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় কাটান দানি আলভেজ। যেখানে কোচ হিসেবে পেয়েছিলেন পেপ গার্দিওলাকে। গার্দিওলা বার্সা ছেড়েছেন অনেক আগেই। গত বছর সেই পথে হেটেছেন দানি আলভেজও। কাতালান ক্লাবটি ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন জুভেন্টাসে। নতুন মৌসুমে আবারও এক হওয়ার কথা বলেছিলেন এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক। ক্যারিয়ারের গোধূলীবেলায় ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি।

সঠিকভাবেই এগুচ্ছিল সবকিছু। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করেই ম্যানচেস্টার সিটিতে না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন আলভেজ! এর পেছনে কলকাঠি কে নেড়েছিলেন জানেন? আর কেউ নন তিনি, নেইমারই!

‘গ্লোব ইস্পোর্ট’ বলছে নেইমারের কারণেই দানি আলভেজ ম্যানসিটিতে না গিয়ে যোগ দেন পিএসজিতে। কিন্তু এখন প্যারিসের রাজধানীতে যাওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে নেইমারের। মারকুইনহোস এবং থিয়াগো সিলভাকেও পিএসজি যাওয়ার কথা বলেন নেইমার। কিন্তু মেসি-সুয়ারেজ কিংবা পিকের কথা রাখতে গিয়েই তাকে এখন বার্সেলোনায় থাকতে হচ্ছে। বুধবার নাকি পিএসজিও নেইমারের সম্ভাব্য দলবদলের বিশ্বরেকর্ডের বিষয়টিকে নাকচ করে দিয়েছে!

২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকেই প্রতিভার দাম দিয়ে এসেছেন তিনি। অসাধারণ সব পারফরম্যান্স উপহার দিয়ে নেইমার নজর কাড়েন ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবসমূহের! তাই তো বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে পিএসজির মতো ক্লাব ২২২ মিলিয়ন ইউরো খরচ করতেও মরিয়া হয়ে উঠে।

তবে নেইমার যদি ন্যু ক্যাম্পেই থেকে যান তাহলে এই মৌসুমে দলবদলের আলোচিত নাম হয়ে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। গণমাধ্যমের গুঞ্জন যাকে কিনে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের