,

আর কোর্টেই নামা হচ্ছে না তার!

news-image

স্পোর্টস ডেস্ক : নোভাক জোকোভিচের ভক্ত অনুরাগীদের জন্য আরও বড় দুঃসংবাদ। চলতি মৌসুমে আর কোর্টেই নামতে পারছেন না তিনি। মূলত কনুইর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতেই এমন সিদ্ধান্ত নিলেন বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।

এ প্রসঙ্গে জোকোভিচ বলেন, ‘সার্বিয়া এবং সার্বিয়ার বাইরে সব ডাক্তাররাই আমাকে টেনিস থেকে লম্বা বিরতি নেয়ার পরামর্শ দিয়েছেন। পাঁচ মাস সময়টা এখন শুনলে অনেক বেশিই মনে হচ্ছে! তবে আমি নিশ্চিত সময়টা তাড়াতাড়িই যাবে। আর আমিও ভালোভাবে টেনিসে ফিরে আসতে পারব।’

ইনজুরির কারণে সদ্য সমাপ্ত মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছিলেন জোকোভিচ। এরপর মঙ্গলবার তার চিকিৎসক জানিয়েছিলেন, জোকোভিচের ইউএস ওপেনে খেলতে না পারার কথা। কিন্তু সেই ইনজুরিই যে পুরো বছরটাই শেষ করে দেবে তা হয়ত তখনও ভাবেননি নোভাক জোকোভিচ।

টেনিস বিশ্বে গত এক দশক ধরেই রাজত্ব করছেন জোকোভিচ। সুদীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন ১২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ। তবে চলতি বছরেই যেন খেই হারিয়ে ফেলেন ৩০ বছর বয়সী এই তারকা। মৌসুমের প্রথম তিন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সবকটিতেই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। শেষ আশা ইউএস ওপেনেও আর অংশগ্রহণ করতে পারলেন না টুর্নামেন্টের সাবেক এই চ্যাম্পিয়ন।

টানা ৫১ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলার রেকর্ড রয়েছে জোকোভিচের। এবার ফ্লাশিং মিডোজে খেলতে না পারার কারণে অবশ্য থেমে যেতে হচ্ছে সার্বিয়ান তারকাকে। তবে জোকোভিচ নিজেকে ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের