,

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার বিজয়!

news-image

স্পোর্টস ডেস্ক : রাজধানী ঢাকা দেশের সবচেয়ে আধুনিক শহর হলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মহামারী আকার ধারণ করেছে চিকুনগুনিয়া-ডেঙ্গুর মত মশাবাহিত রোগ। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বয়স্ক এবং অন্য রোগে আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাসপাতালে হাজার হাজার মানুষ ভর্তি। এবার মশাবাহিত ডেঙ্গুজ্বরের শিকার হলেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

কয়েকদিন আগেই বিসিবি হাই পারফর্মেন্স স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়ায় খেলে এসেছেন বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক দলে রয়েছে তার নাম। সে অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে আসার পরই ফিটনেস ক্যাম্পে যোগ দেন তিনি।

প্রস্তুতি ক্যাম্পে থাকাকালেই জ্বরে আক্রান্ত হন বিজয়। বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর অবশেষে গতকাল বুধবার প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বিজয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরই জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে। এরপর জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ভর্তি হয়ে যান।

২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন এনামুল হক বিজয়। ফেসবুকে তার অসুস্থতার ছবিসহ একটি পোস্ট দিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তিনি সবার কাছে বিজয়ের জন্য দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের