,

স্মিথদের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : সংকট আরও ঘনীভূত হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। এর মধ্যে বেশ কয়েকবার সমঝোতার প্রচেষ্টা নস্যাৎ হয়ে যাওয়ায় এবার আদালতের শরণাপন্ন হওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন। এর মধ্য দিয়ে নতুন করে স্মিথদের বাংলাদেশ সফর নিয়ে সংশয়ের সৃষ্টি হলো।

বেতন-ভাতা নিয়ে কয়েক মাস ধরেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলছে অজি ক্রিকেটারদের। চুক্তিতে সই না করায় গত ৩০ জুন থেকে চাকরি হারিয়েছেন নারী-পুরুষ মিলিয়ে ২৩০ জন ক্রিকেটার। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। জাতীয় দলের ক্রিকেটাররাও আসন্ন বাংলাদেশ ও ভারত সফর এবং অ্যাশেজ সিরিজ বর্জনের ঘোষণা দিয়েছে। এমতবস্থায় বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব মিটে যাওয়ার কোনো লক্ষণ নেই। এ জন্যই আদালতের শরণাপন্ন হচ্ছে অজি বোর্ড।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আমরা মনে করি, এসিএ যে প্রস্তাব দিয়েছে, সেটি কেবল বাংলাদেশ সফরকেই ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে ভারতের ওয়ানডে সিরিজের সফর, এমনকি অ্যাশেজ সিরিজকেও। ‘

তবে সবকিছুর পর ক্রিকেট এখন মাঠে গড়ানো উচিত বলে মনে করেন তিনি। সাদারল্যান্ড বলন, ‘এখন ক্রিকেটারদের তাদের আসল কাজে ফেরানো উচিত, চুক্তিতে নিয়ে আসা উচিত। শুধু সামনের সফরগুলো নয়, এই মৌসুমে সকল সিরিজের দিকে আমাদের তাকানো উচিত। আমরা চাই খেলোয়াড়দের চুক্তি থাকুক। তারা বোর্ডের বেতনভুক্ত থাকুক, খেলায় মনোযোগ দিক।’

আদালতে যাওয়ার ঘোষণা দিলেও সাদারল্যান্ড আপসেই এই সংকটের সমাধানের বিষয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা চাই দুই পক্ষই একসঙ্গে বসে দ্রুত সমাধান করে ফেলুক। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে একটা সমাধান হবে। সেটা না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে আদালতের নির্দেশনা চাইব।’

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি