,

স্ত্রীকে ‘সুন্দরী’ বানাতে গিয়ে…

news-image

অনলাইন ডেস্ক : বড় ইচ্ছা ছিল স্ত্রী সুন্দরী প্রতিযোগিতায় সেরা হবে। তবে সাধ্য ছিল না। কিন্তু তাই বলে শিক্ষক হয়ে এমন কাজ যে তিনি করে বসবেন, তা সত্যিই ভাবতে পারেননি তাঁর পরিচিতরা। ইচ্ছেপূরণের তাগিদেই শপিংমল থেকে দামি শাড়ি চুুরি করেন। আর সেই অপরাধে তাকে এখন যেতে হলো শ্রীঘরে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছত্রিশগড়ের বিলাসপুর জেলার সরকন্দা এলাকার বাসিন্দা শ্রীকান্ত গুপ্তা। বিয়ের পর থেকে একটাই ইচ্ছে ছিল তাঁর জীবনে। স্ত্রী প্রমীলা (২৬) যেন স্থানীয় ‘সাওন সুন্দরী’ প্রতিযোগিতায় সেরা হন। কিন্তু সুন্দরী হতে গেলে তো একটু সাজগোজও প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন দামি পোশাকও। এর জন্য নামী শপিং মলেও গিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু ডিজাইনার শাড়ির যা দাম দেখলেন, সামান্য স্কুলশিক্ষকের চাকরিতে সে টাকা দিয়ে শাড়িটি কেনা অসম্ভব ছিল তাঁর পক্ষে। তা বলে কি স্ত্রী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে না? সে কেমন করে হতে পারে? এই ভেবেই শেষে চুরির ফন্দি আঁটেন মাস্টারমশাই।

পরিকল্পনা অনুযায়ী শাড়ি চুরিও করেন। কিন্তু সেই শাড়িটি পরেই শ্রীকান্তের স্ত্রী প্রমীলা যখন ‘সাওন সুন্দরী’ প্রতিযোগিতার মঞ্চে আসেন, তখনই ধরা পড়ে যান। এক দর্শক শাড়িটি দেখে চিনতে পারেন। তিনিই শাড়ির দোকানের মালিককে খবর দেন। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছন দোকানমালিক। আপাতত জেল হেফাজতে রয়েছেন শ্রীকান্ত। গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রীকেও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের