,

শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত রিট : রায়ের জন্য কার্যতালিকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগ সংক্রান্ত রিট পিটিশন রায়ের জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিষয়টি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আজ ২৭ জুলাইয়ের কার্যতালিকার ৫৮ নং ক্রমিকে এবং রায়ের জন্য (ফর জাজমেন্ট) তালিকার ২নং ক্রমিকে রাখা হয়েছে।

রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০১৬ সালের ১৪ জুলাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে কম্পিউটার শিক্ষক পদে তিন বছরের ডিপ্লোমা কোর্স ও স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের কম্পিউটার শিক্ষক পদে আবেদনের সুযোগ দেয়া হয়। একই দিনে ওই বিজ্ঞপ্তি সংশোধন করে বলা হয়- স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীরা শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ পাবে না।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ বলেন, বিষয়টি চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ কাজী মো. সাইফুদ্দিনসহ ১৮ জন আবেদনকারী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ৮ আগস্ট হাইকোর্ট সংশোধনী বিজ্ঞপ্তি বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে এবং স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেয়। সে আলোকে এনটিআরসিএ ২০১৬ সালের ১০ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ দেয়।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ বলেন, এদিকে রিটের রুল নিষ্পত্তি না হওয়ায় এনটিআরসিএ সারাদেশে কম্পিউটার শিক্ষক পদে ফলাফল প্রকাশ বন্ধ রাখে। কম্পিউটার শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিটের ওপর দেয়া রুলের ওপর ইতোমধ্যে হাইকোর্টের এ বেঞ্চে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি এখন রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে