,

ক্ষমতায় আসার পরই আলোর পথে যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পরে সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতা দখল করে। সে সময় থেকে দীর্ঘ ২১ বছর এদেশের মানুষ অন্ধকারে নিপতিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ফের আলোর পথে যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার জীবনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এ দেশের স্বাধীনতা। তিনি সারা জীবনে এদেশের মানুষকে কেবল দিয়েই গেছেন, বিনিময়ে কিছুই পাননি বা নেননি। এমনকি তাকে হত্যার পর কাফনের কাপড় বা সঠিকভাবে দাফনটুকুও পাননি। অথচ ত্যাগ, সততা আর বুকের তাজা রক্ত দিয়ে তিনিই বাংলাদেশকে স্বাধীন করে গেছেন।

ত্যাগ-সততা থাকলে নেতা হওয়া যায়- বঙ্গবন্ধু জীবন দিয়ে বুঝিয়ে গেছেন। আমাদের কেবল একটাই কাজ, জাতির পিতার এ আদর্শ নিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলা। এসব কথা উল্লেখ করে আওয়ামী পরিবারের নেতাকর্মীদেরকে সে কাজে আরও বেশি নিবেদিতপ্রাণ হওয়ারও আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে