,

কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় সুনামগঞ্জের যুবলীগ নেতা হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি দল গতকাল বুধবার দিবাগত মধ্যরাতের পর সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের নিজ বাড়ি থেকে ইস্পাহানীকে গ্রেপ্তার করে। তিনি পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ জানান, গত ২২ জুলাই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ইস্পাহানীসহ আরো চারজন সহযোগী অপহরণ করে। পরদিন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

গত মঙ্গলবার সুনামগঞ্জ থেকে কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই খোকন জানান, গতকাল বুধবার ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ওই কিশোরী অভিযোগ করে, তাকে ইস্পাহানী ও তার সহযোগীরা অপহরণ করে সুনামগঞ্জে নিয়ে একটি নির্জন কক্ষে আটকে রেখে গণধর্ষণ করে। হিন্দু সম্প্রদায়ের ওই কিশোরী এবার সিলেট পিডিবি স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছে।

পুলিশ জানিয়েছে, ইস্পাহানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। তিনি সুনামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় নিয়মিত চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের