,

অবশেষে অভিনেতা বিক্রমের জামিন

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল সোনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় অবশেষে জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

এক সড়ক দুর্ঘটনায় বিক্রমের ঘনিষ্ঠ বন্ধু মডেল সোনিকা নিহত হন। কিন্তু বিক্রমের গাফিলতির কারণেই সোনিকা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠে। যদিও প্রথমে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন বিক্রম। এরপরই তার নামে মামলা দায়ের হয়। পরে পুলিশের সঙ্গে একরকম লুকোচুরি খেলতে শুরু করেন অভিনেতা। শেষমেশ অবশ্য বন্ধুর ফোনে আড়ি পেতে অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে সোনিকার মৃত্যু মামলায় চার্জশিট দেয়া হয়েছে। সেখানে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু হয়েছে বিক্রমের নামে।

এই পরিস্থিতিতে আজ বিক্রমের আইনজীবী জানান, তিনি এমন কোনো প্রভাবশালী নন যে তার জামিনে মামলার গতিপ্রকৃতি প্রভাবিত হতে পারে। কেননা বিক্রমের বন্ধুরাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সুতরাং এই মামলায় তার প্রভাব খাটানো অসম্ভব। এই বক্তব্য মেনেও নেন বিচারক। আইনজীবীর প্রশ্ন ছিল, যে বন্ধুরা বিক্রমের মদ্যপানের সাক্ষ্য দিয়েছেন তারা তো সেদিন বিক্রমকে আটকাননি। দুর্ঘটনা যে ঘটবে সেটা কারো পক্ষেই জানা সম্ভব ছিল না।

বিক্রমের আইনজীবী আরও জানান, উন্নত মডেলের গাড়ি বিক্রম কিনেছিলেন যাতে সহযাত্রীরা সুরক্ষিত থাকেন। দুর্ঘটনার সময় যাতে প্রাণ সংশয় না হয় সে কারণেই বিক্রম এই গাড়ির দিকে ঝুঁকেছিলেন। তারপরও অনিচ্ছাকৃত এ ঘটনা ঘটেছে। চার্জশিটে সেই ধারাও দেওয়া হয়েছে। সুতরাং এখন বিক্রমের জামিনে আর কোনো আপত্তি থাকার কথা নয়।

আইনজীবীর এ বক্তব্যেই জামিন দেন বিচারক। মামলায় কোনো হেরফের হবে না মনে করেই গ্রেপ্তারের ১৯ দিন পর জামিন পেলেন অভিনেতা বিক্রম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে