,

ধাওয়ান-পূজারার সেঞ্চুরিতে প্রথম দিনেই চালকের আসনে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ওপেনার শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার জোড়া সেঞ্চুরিতে গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম দিনই বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী ভারত। ধাওয়ানের ১৯০ ও পূজারার অপরাজিত ১৪৪ রানের কল্যাণে ৯০ ওভারে ৩ উইকেটে ৩৯৯ রানের সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৭ রানেই ফিরে যান ওপেনার অভিনব মুকুন্দ। জাতীয় দলের হয়ে সপ্তম টেস্ট খেলতে নামা মুকুন্দ ফিরেন মাত্র ১২ রান করে। তাকে শিকার করেন ডান-হাতি পেসার নুয়ান প্রদীপ।

এরপর আরেক ওপেনার ধাওয়ানের সাথে জুটি বাঁধেন তিন নম্বরে নামা পূজারা। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় দিশেহারা হয়ে পড়ে শ্রীলংকার বোলাররা। ফলে বেশ সহজেই ভারতের স্কোর বাড়াতে থাকেন ধাওয়ান ও পূজারা।

এরই মাঝে দু’জনই তুলে নেন সেঞ্চুরি। ধাওয়ানের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম হলেও পূজারা ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ নেন।

সর্বশেষ ২০১৫ সালে এই গল-এই শ্রীলংকার বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন ধাওয়ান। তিন অংকে পা দিয়ে প্রথমবারের মতো ডাবল-সেঞ্চুরির স্বাদ নেয়ার পথেই হাট ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, ডাবল-সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে আউট হন ধাওয়ান। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩১টি চারের সহায়তায় ১৬৮ বল মোকাবেলায় নিজের ইনিংসটি সাজান তিনি। পূজারার সাথে দ্বিতীয় উইকেটে ২৫৩ রানের জুটি গড়েছেন ধাওয়ান।

ধাওয়ানের বিদায়ে উইকেটে যাবার সুযোগ পান অধিনায়ক কোহলি। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ৮ বলে মাত্র ৩ রান করে ফিরেন কোহলি। মুকুন্দ ও ধাওয়ানকে শিকারের পর কোহলিকেও শিকার করেন শ্রীলংকার প্রদীপ। দলীয় ২৮৬ রানে কোহলিকে হারানোর পর, দলের হাল ধরেন পূজারা ও আজিঙ্কা রাহানে। এই জুটি অবিচ্ছিন্ন ১১৩ রান তুলে দিন শেষ করেন। পূজারা ১২টি চারে ২৪৭ বলে অপরাজিত ১৪৪ ও রাহানে ৯৪ বলে অপরাজিত ৩৯ রান করেন। শ্রীলংকার প্রদীপ ৬৪ রানে ৩ উইকেট নেন। এএফপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের