,

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশি মেয়েরা

news-image

অনলাইন ডেস্ক : মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশি মেয়েরা। এবারের আসরটি অনুষ্ঠিত হবে চীনের ক্রাউন অব বিউটি থিয়েটার সানইয়াতে। পর্দা উঠবে আগামী ১৮ নভেম্বর। আর এবারের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতাকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশি প্রতিযোগীরা। এ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরেও শুরু হচ্ছে প্রতিযোগিতা, যার তত্ত্বাবধানে রয়েছে ‘অন্তর শোবিজ’।

এ নিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে জানানো হবে যে- দেশের প্রতিযোগীরা কীভাবে এই সম্মানজনক এ আসরে অংশ নেবেন।

‘মিস ওয়ার্ল্ড’ আসরের জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর । এতে সম্পৃক্ত থাকবেন ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ। এর পরই চীনের মূল আসরে যোগ দেবেন বাংলাদেশি প্রতিযোগীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের