,

চালকের অন্তরঙ্গ দৃশ্য ভিডিও করলো যাত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তির কল্যাণে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়েছে উঠেছে উবার সেবা। কম সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছনোর জন্য এই সেবাকেই অনেকে শ্রেয় মনে করছেন। পাশাপাশি, এর সেবা ও যাত্রীর নিরাপত্তা নিয়েও উঠেছে নানা ধরনের অভিযোগ। এমনই একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ১৭ জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে রাত তিনটার সময় ঘটেছে ঘটনাটি।

জানা গেছে, সেখানের বাসিন্দা অ্যানের মার্টিনো শিকাগো থেকে উবার ক্যাব বুক করেছিলেন। কিন্তু যাত্রীর সামনেই উবার চালক আপত্তিজনক কাজ শুরু করে। বারবার মানা করার পরও সে থামেনি। বাধ্য হয়ে পুরো দৃশ্য রেকর্ড করে সামাজিক মাধ্যমে আপলোড করলেন ভুক্তভোগী সেই যাত্রী।

এ ব্যাপারে মার্টিনো জানান, গাড়িতে ঢুকেই এক মেয়েকে দেখতে পান যাত্রী। কিন্তু তিনি শেয়ার ক্যাব বুক করেননি, তারপরেও সৌজন্যের খাতিরেই প্রশ্নটি গাড়িচালককে করেননি। ভেবেছিলেন চালকের পরিবারের কেউ হবে হয়তো। মেয়েটি সামনের আসনেই বসায় কোনো আপত্তি জানাননি যাত্রী মার্টিনো। কিন্তু গাড়ি কিছুটা যেতেই তার সামনেই দু’জন অন্তরঙ্গ কাজে লিপ্ত হয়। তাতে আপত্তি জানান মার্টিনো। কিন্তি তাতে লাভ হয়নি। এভাবেই গন্তব্যে পৌঁছান যাত্রী। বিষয়টি নিয়ে তখনই কাস্টমার কেয়ারে অভিযোগ করেন মার্টিনো।

এদিকে, উবারের পক্ষ থেকে বিষয়টি মিটমাট করে নিতে বলা হয়। তাও আবার মাত্র সাড়ে ছ’শ ডলারের বিনিময়ে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেন মার্টিনো। জানা গেছে, অভিযুক্ত চালককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের