,

বাংলাদেশকে কড়া বার্তা ইউরোপীয় কমিশনের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ইতালি থেকে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে না আনলে বাংলাদেশের নাগরিকদের ভিসার ওপর বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। ভূমধ্যসাগরে অভিবাসন-সংকটের সমাধানে ইতালিকে বাড়তি ১০০ মিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করার সময় বাংলাদেশের জন্য এই সতর্কতা উচ্চারণ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসে গত মঙ্গলবার প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে।
গত মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনিকে লেখা চিঠিতে জঁ ক্লদ জাঙ্কার জানান, ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসনের কারণে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানের জন্য ইতালির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য ব্রাসেলসে একটি বিশেষ যোগাযোগের প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

এ বছরের প্রথম ছয় মাসে ডিঙি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৯৩ হাজারের বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। গত বছরের তুলনায় অবৈধ অভিবাসীর এই হার ৬ শতাংশ বেশি। এ অবৈধ অভিবাসীদের মধ্যে নাইজেরিয়া, বাংলাদেশ ও গায়ানার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারির ১ তারিখ থেকে জুলাইয়ের ১৯ তারিখ পর্যন্ত বাংলাদেশের ৮ হাজার ৪৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

বাংলাদেশের অবৈধ লোকজনকে ইতালি থেকে ফেরত পাঠাতে ভিসা প্রক্রিয়া কঠোর করার বিষয়টি দর-কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান, সেটা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার তাঁর চিঠিতে উল্লেখ করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি সংস্থা ইউরোপীয় কমিশন (ইসি) ২৮ দেশের ইউরোপীয় জোটটির প্রতিদিনের কাজকর্ম পরিচালনার পাশাপাশি আইনের প্রস্তাব, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জোটের চুক্তি সমুন্নত রাখতে কাজ করে।

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এক বছর ধরে বাংলাদেশকে তাগাদা দিচ্ছে ইইউ। ওই লোকজনকে ফিরিয়ে আনতে গত বছর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা মানসম্মত পরিচালনা পদ্ধতির খসড়া বাংলাদেশকে প্রস্তাব করেছে ইইউ। ওই কর্মপ্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় ইইউ এ মাসের মধ্যে সেটি করার জন্য চাপ দিচ্ছে। বাংলাদেশ অবৈধ লোকজনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নিলেও ৩১ জুলাইয়ের মধ্যে তা করা সম্ভব নয় বলে মনে করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিস্তারিত কোনো পরিসংখ্যান না দিলেও গত এপ্রিলে ঢাকা সফরের সময় ইইউ প্রতিনিধিদল ইউরোপে ৮০ হাজার অবৈধ বাংলাদেশির উপস্থিতির কথা বলেছিল। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের পরিসংখ্যান অনুযায়ী ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আট বছরে ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে