,

সামনে নির্বাচন, এটা অস্ত্র আসার মৌসুম : বিজিবি মহাপরিচালক

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সামনে নির্বাচন। এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয়। এটা অস্ত্র আসার মৌসুম। গরুর সাথে অস্ত্র চোরাচালান হয়। আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন আয়োজিত ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গরু চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বিপুল পরিমাণ গরু পালিত হয়। ওই সব গরু তাদের দিতেই হবে। আমরাও চাই গরু আসুক। কিন্তু বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। রাখালদের করিডোরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডোর বন্ধ করে দিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিজিবি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা দেবে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংক- এ আশ্বাস দিয়ে বিজিবি মহাপরিচালক আরো বলেন, সরকার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সড়ক নির্মিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার বন্ধে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের