,

ধাওয়ানের সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে দুর্দান্তভাবে শুরু করেছে ভারত। টেস্টে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শেখর ধাওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ২০১ রান করেছে ভারত।

বুধবার গলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই মাত্র ১২ রান করে নুয়ান প্রদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন মুকুন্দ। এরপর শ্রীলঙ্কার বোলারদের উপর আধিপত্য দেখিয়ে টেস্ট কেরিয়ারে পাঁচ নম্বর শতরানটা করে ফেলেন ধাওয়ান। মাত্র ১১০ বলে ১৬টি বাউন্ডারি সহযোগে সেঞ্চুরিতে পৌঁছন ভারতের বাঁ-হাতির ওপেনার।

এর আগে চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান। তার ব্যাটিং দাপটে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত।

এদিকে, টেস্ট অভিষেক হয়েছে হার্দিক পাণ্ডিয়ার। দেশের হয়ে ১৭টি ওয়ান ডে এবং ১৯টি টি-২০ খেললেও এদিনই টেস্ট অভিষেক হয় গুজরাতের বছর তেইশের এই অল-রাউন্ডারের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের