,

ভিন্ন রূপে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : তিনি যে বলিউড ডিভা সেটি নতুন করে প্রমাণ করার দরকার নেই প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউড দাপিয়ে হলিউডেও তিনি নিজের সফল রুপে নিজেকে দাড় করিয়েছেন। হলিউড সিরিজ থেকে শুরু করে, সিনেমা, টক শো-সব কিছুতেই চলছে প্রিয়াঙ্কার জাদু। আর নিজের এই সাফল্যের প্রত্যেকটি মুহূর্তে প্রিয়াঙ্কা শেয়ার করেন নিজের ভক্তদের সঙ্গে। তাই তো নতুন কিছু করলেই তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

এবার তেমনই নতুন এক ঘটনা ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া। একেবারে অন্য রূপে দেখা গেল পিগি চপসকে। তিনি রূপ ধরলেন একেবারে পাশ্চত্য নায়িকার। সোনালি চুল, লাল ড্রেস, ডার্ক লিপস্টিক। একদম অন্যরকম ভাবেই হাজির হলেন। আর সেই রূপই এবার ইনস্টাগ্রামে শেয়ার করে তুফান তুললেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ব্যস্ত জিম পারসনস, ক্লেয়ার ডেনস অভিনীত ‘এ কিড লাইক জেক’ নিয়ে। অন্যদিকে রেবেল উইলসন ও লিয়্যাম হেমসওয়ার্থের সঙ্গে ‘ইজন’ট ইট রোমান্টিক’ ছবির শ্যুটিং নিয়েও। তবে নতুন এই ছবিটি মোটেই কোনও সিনেমার লুক নয়। এক ফ্যাশন ম্যাগাজিনের জন্যই এই রূপ ধরলেন প্রিয়াঙ্কা চোপড়া বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে