,

‘বাহুবলী থ্রি’ তৈরি করতে রাজি পরিচালক! তবে …

news-image

বিনোদন ডেস্ক :প্রত্যাশা মতোই একের পর এক রেকর্ড ভাঙতে ভাঙতে এগোচ্ছে ‘বাহুবলী দ্য কনক্লুশন’। কাটাপ্পা কেন অমরেন্দ্র বাহুবলীকে মেরেছিল, সেই কৌতূহলেরও অবসান ঘটেছে।

কিন্তু একটি নতুন প্রশ্ন ‘বাহুবলী’ প্রেমীদের মনে উঁকি দিচ্ছে। সেটি হল, তাহলে এখানেই কি ‘বাহুবলী’-র পর্বের ইতি? না, এখনই তেমনটা মনে করার কোনও কারণ নেই। ‘বাহুবলী’ এক এবং দুইয়ের বিপুল সাফল্যের পরে এবার ‘বাহুবলী’-র তৃতীয় পর্ব নিয়েও জল্পনা উস্কে দিলেন খোদ ছবির পরিচালক। ‘বাহুবলী’-র পরিচালক এস এস রাজামৌলি শুক্রবারই একটি সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন। পরিচালক জানিয়েছেন, ‘বাহুবলী’ নিয়ে দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনার কারণ হল ছবির টানটান গল্প। ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এর সাফল্যের নেপথ্যে ছবির গল্পকেই কৃতিত্ব দিয়েছেন পরিচালক। ‘বাহুবলী থ্রি’ তৈরি করতে রাজি পরিচালক! তবে একটি সহজ শর্ত দিলেন। তিনি স্পষ্ট বলেছেন, ছবির কাহিনিকার তাঁর বাবা যদি ‘বাহুবলী’-র প্রথম দু’টি গল্পের মতো তৃতীয় কোনও গল্প লিখতে পারেন, তা হলে নিশ্চিতভাবেই ‘বাহুবলী থ্রি’ বানাবেন তিনি। ‘বাহুবলী দ্য বিগিনিং’ গোটা বিশ্বে ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। ‘বাহুবলী টু’ সেখানে ইতিমধ্যেই গোটা বিশ্বে ৮৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে