,

একই দিনে দুবার বিশ্ব রেকর্ড ভাঙলেন পিটি!

news-image

স্পোর্টস ডেস্ক :সাঁতারের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ডটা তার আগে থেকেই। অ্যাডাম পিটি নিজের সেই বিশ্ব রেকর্ডটা এবার একই দিনে দুবার ভেঙে দিলেন!

বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার রাতে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিটি সময় নিয়েছেন ২৫.৯৫ সেকেন্ড। এদিন সকালে তিনি হিটে সাঁতার শেষ করেছিলেন ২৬.১০ সেকেন্ডে।

এমন কীর্তির পর ২২ বছর বয়সি এই ব্রিটিশ সাঁতারু বিবিসিকে বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতে পারছি না এটি। এমনকি আমি ভাবতেই পারছি না। আমি শুধু ওখানে (পুলে) গেলাম এবং যা করি সেটাই করলাম।’

৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের ফাইনাল হবে বুধবার।

পিটি দুই বছর আগে কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২৬.৪২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন। সেই টাইমিংটা তিনি বুদাপেস্টে একই দিনে দুবার ছাড়িয়ে গেলেন।

এর আগে সোমবার রাতে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি সোনা জেতেন ৫৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টেও বিশ্ব রেকর্ডটা তারই। গত বছর রিও অলিম্পিকে তার টাইমিং ছিল ৫৭.১৩ সেকেন্ড। এই ইভেন্টে সেরা ১০ টাইমিংই পিটির!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের