,

ইলিয়েনার বিয়েতে আপত্তি তবে…

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। এ খবর নতুন কিছু নয়। কিছুদিন আগে অ্যান্ড্রু নীবোনের ক্যামেরায় নগ্ন হয়ে ফ্রেমবন্দি হন তিনি। তারপর এ ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সমালোচনার মুখেও পড়েন ইলিয়েনা।

শুধু তাই নয়, গুঞ্জন ওঠে, চুপিচুপি প্রেমিক অ্যান্ড্রু নীবোনকে বিয়েও করেছেন ইলিয়েনা। বিষয়টি নাকি লুকিয়ে রেখেছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ইলিয়েনা। এ সময় প্রেম, বিয়েসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

বর্তমান সময়ে একটা সম্পর্কও বেশি দিন টিকছে না এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। সাক্ষাৎকারে এ কথার পরিপ্রেক্ষিতে ইলিয়েনা বলেন, ‘সম্পর্কের সংজ্ঞা তো নিয়মিত বদলে যাচ্ছে। সম্পর্ক তৈরি করাটা খুব সহজ কিন্তু বিচ্ছেদ এখন এত সহজ যে, কেউ বেশিদিন সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে না। এই যে টিন্ডার-এর মতো ডেটিং অ্যাপ। আমার তো বেশ ভয় লাগে। যাকে চিনি না জানি না, তার সঙ্গে হঠাৎ ডেটে চলে যাব!’

বিয়ে করে সংসারী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি কিন্তু খুশি থাকতে আঙুলে একটা আংটি চাই, এতে বিশ্বাস করি না। এটা তো মানবেন যে, শহুরে সমাজে বিয়ের চেয়ে বিচ্ছেদের রেকর্ড বেশি। বিচ্ছেদ যখন সহজ তখন চলো বিয়ে করে দেখি- এই দৃষ্টিভঙ্গিতে আমার আপত্তি আছে।’

‘মুবারাকা’ ও ‘বাদশাহো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইলিয়েনা ডিক্রুজ। ‘মুবারাকা’ সিনেমায় অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাবে। আর ‘বাদশাহো’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করছেন এ অভিনেত্রী। সিনেমাটি আগামী ১ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে