,

আল-আকসা মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে তীব্র নিন্দা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দে‌ওয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরাইলী কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বার্তায় তার প্যালেস্টাইন প্রতিপক্ষের কাছে বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বার্তায় সেখানে অতিসম্প্রতি সংঘটিত অনাকাক্ষ্মিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরাইলী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন প্যালেস্টাইনী নিহত ও শত শত আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য প্যালেস্টাইনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি যথাশিগগির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের