,

কিছু মামলার কারণে ৫৭ ধারা প্রশ্নবিদ্ধ : আনিসুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৫৭ ধারায় কিছু মামলা হওয়ার কারণে এই ধারাটি প্রশ্নবিদ্ধ। তবে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী শাস্তি কতটুকু তা নির্ধারণ করা হবে।

মঙ্গলবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে ৫৭ ধারা নিয়ে আলোচনা এবং সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, আইসিটি অ্যাক্ট ইলেকট্টনিক সিগনেচার বৈধতা দেয়ার জন্য করা হয়েছিল ২০০৬ সালে। তারপর দেখা গেল, সাইবার ক্রাইম হওয়া শুরু হয়েছে এবং তখন তড়িৎ একটা ব্যবস্থা করা হয়েছিল। তখন আইনটা সংশোধন করে ৫৭ ধারা ঢোকানো হয়েছিল।

মন্ত্রী বলেন, ‘যারা ৫৭ ধারা নিয়ে কথা বলছেন, তাদের প্রথম কথা ছিল, এই ধারায় শাস্তি যেটা কঠোর। সেক্ষেত্রে আমরা তখন বলেছিলাম এই যে বেইজমেন্ট সেটা দূর করা হবে।’ তিনি বলেন, ‘আপনারা সকলেই এবং আমিও বিশ্বাস করি সাইবার ক্রাইম কিন্তু হচ্ছে। সেই অপরাধের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেয়া উচিত। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এই রকম অপরাধে কি রকম শাস্তি হবে সেগুলির ব্যবস্থা রাখব এবং এটাও মনে রাখতে হবে যদিও আমি মনে করি যে, কিছু মামলার কারণে এই ধারাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।’

আমরা যেটা করব সেটা হচ্ছে, এই অপরাধগুলো স্পষ্ট করব। অপরাধটা ১৬ কোটি মানুষের জন্যে। এই অপরাধটা শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে না। যারাই অপরাধ করবেন তাদেরকেই এর আওতাই আনা হবে। কিন্তু যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা অপরাধ পরিষ্কার করব। আমরা চিন্তাভাবনা করছি যে এটার শাস্তির বিষয়ে একটা বক্তব্য থাকবে। আর সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনারা দেখবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের