,

কবে মুক্তি পাচ্ছে বন্ডের পরবর্তী সিনেমা?

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ- জেমস বন্ড। এ সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা স্পেকটার। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অর্থাৎ ২৫তম সিনেমা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, আরো একবার জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগকে দেখতে পাবেন দর্শকরা।

কলাকুশলী নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা গেলেও এরই মধ্যে সিরিজের ২৫তম সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে জেমস বন্ড সিনেমার অফিশিয়াল অ্যাকাউন্টে এ তারিখ ঘোষণা করা হয়।

এক টুইটে লেখা হয়েছে: ‘যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ২০১৯ সালের ৮ নভেম্বর ফিরছে জেমস বন্ড। প্রথা অনুযায়ী যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশে আগে মুক্তি পাবে সিনেমাটি।’

পশ্চিমা একটি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে পরিবেশক, আন্তর্জাতিকভাবে মুক্তির তারিখ এবং কলাকুশলীদের নাম পরবর্তীতে জানানো হবে। স্পেকটার সিনেমার পরই সনির সঙ্গে ইওএন প্রোডাকশনের চুক্তি শেষ হয়েছে। এখন ওয়ার্নার ব্রোস, ইউনিভার্সাল প্রোডাকশনের মতো বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব কেনার চেষ্টা করছেন।

এদিকে গুঞ্জন উঠেছে, জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলান পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন। নিল পুরভিস এবং রবার্ট ওয়েড যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখবেন। জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছয়টি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তারা। সিনেমাটি প্রযোজনা করবেন মাইকেল জি উইলসন এবং বারবারা ব্রকলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে