,

এবার সঞ্জয়ের সঙ্গে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই শাহরুখ খান অভিনীত রইস সিনেমায় ‘লাইলা ম্যায় লাইলা’ গানে দেখা যায় সানি লিওনকে। বাদশাহো সিনেমার ‘পিয়া মোরে’ গানে ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে এ অভিনেত্রীর রসায়ন।

এবার ‘ট্রিপি ট্রিপি’ গানে দেখা যাবে সানি লিওনকে। ভূমি সিনেমার মাধ্যমে অনেকদিন পর পর্দায় ফিরছেন সঞ্জয় দত্ত। এ সিনেমাতেই দেখা যাবে এই গানটি। গানটিতে সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে সানিকে। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

আগামী মাসে গানটির শুটিং শুরু হবে। এর কোরিওগ্রাফি করবেন গণেষ আচার্য। গানটির কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। গানে সুর দিয়েছেন সচিন-জিগার জুটি।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘আমি এ নিয়ে ওমাং কুমার এবং গণেষ আচার্যের সঙ্গে কাজ করছি। ইতোমধ্যে গানের মহড়া শুরু হয়েছে। গণেষ স্যার আমাকে কয়েকটি কঠিন স্টেপ দিয়েছেন। আমি সেগুলো আয়ত্ব করার আপ্রাণ চেষ্টা করছি। আপনারা আগে যা দেখেছেন তার চেয়ে ভিন্নরূপে দেখা যাবে। গানটি এমনভাবে তৈরি হচ্ছে যা তরুণ প্রজন্ম খুবই উপভোগ করবে।’

গানটি নিয়ে ভূমি সিনেমার পরিচালক উমাং কুমার বলেন, ‘সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময় গানটি থাকবে এবং এতে আমরা শুধু সানি লিওনকেই নিতে চেয়েছি।’

এর আগে গতকাল ভূমি সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। সাদা কালো এ পোস্টারে দেখা যায়, সঞ্জয়ের ঠোঁটের কোণা বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে।

বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মিত সিনেমা ভূমি। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির বেশিরভাগ শুটিং হচ্ছে ভারতের উত্তর প্রদেশে। এতে সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। আগামী ২২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের