,

‘যারা তালাকের গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব’

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান-অপু বিশ্বাস। হালের ফিল্মপাড়ায় অন্যতম উচ্চারিত শব্দযুগল এটি। গত তিন মাসে বেশ কয়েকবার আলোচনায় এসেছে এই জুটি। এবার গুঞ্জন রটেছে অপু বিশ্বাস নাকি শাকিব খানকে তালাক দিচ্ছেন। এমনকি কোনো কোনো পোর্টাল এ ধরনের খবরও প্রকাশ করছে।

এ বিষয়ে জানতে চাইলে অনেকটা ক্ষোভের সঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এ কেমন খবর রে ভাই? কথা-বার্তা না বলে নিউজ করা হচ্ছে। তাও কী না তালাকের মতো সেনসিটিভ বিষয় নিয়ে। এ ধরনের ইস্যু নিয়ে কীভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হতে পারে তা আমার বোধগম্য নয়। যারা এ ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। ‘

অপু বিশ্বাস আরও বলেন, ‘মনগড়া সংবাদ দিয়ে অনেকেই পাঠক টানার চেষ্টা করেন। যা মোটেও কাম্য নয়। সুস্থ সাংবাদিকতা এসব কারণে বাধাগ্রস্থ হয়। ‘

মূলত, গত রাতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অপু বিশ্বাসের পারফর্মেন্সের সময় শাকিব খানের অনুপস্থিতির বিষয়টিকে কেউ কেউ বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন। আর এরপর থেকেই নানারকম গুঞ্জন বেগবান হচ্ছে মিডিয়াপাড়ায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের