,

আল-আকসার জন্য লড়াই করুন : সৌদি যুবরাজ

news-image

ইসরাইলি দখলদারিত্ব থেকে মুসলিমদের তৃতীয় মসজিদ আল-আকসাকে মুক্ত করতে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের ছেলে যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদ।

সম্প্রতি এক টুইট বার্তায় সৌদি যুবরাজ আল-আকসায় ফিলিস্তিনি ও মুসলিমদের প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা তাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার সমালোচনা করেন। খবর মিডল ইস্ট মনিটর।

টুইটে তিনি মুসলমান ও আরব বিশ্বকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানান।

এক টুইটে তিনি বলেন, প্রত্যেক মুসলমান তাদের সাধ্য অনুযায়ী ফিলিস্তিন ও পবিত্র আল-আকসা মসজিদে আমাদের ভাইদের সমর্থন জানাতে বাধ্য।

তিনি বলেন, ‘হে মুহাম্মদের জাতি, তাদেরকে দেখিয়ে দিন, আপনার কারা। আল-আকসার প্রতি অবহেলা করা হলে তা হবে অসম্মানজনক এবং সৃষ্টিকর্তা এ জন্য আমাদেরকে দায়ী করবেন।’

অপর এক টুইটে তিনি বলেন, ‘হে মুহাম্মদের জাতি ও আল্লাহর বান্দা, আমাদের তৃতীয় মসজিদ দখলদারদের হাতে বন্দি; আমাদের মধ্যে কী কোনো প্রজ্ঞাবান ব্যক্তি নেই? চলুন লড়াই করি, আমাদেরকে বিজয়ী হতে হবে এবং এই মসজিদ বাঁচাতে হবে। আর আমরা যদি হেরেও যাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।’

সৌদি এই যুবরাজ হোয়াইট হাউসে তার বাবার সফরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। ওই সফরে সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ফিলিস্তিনি সংকট সমাধানের পথ খোঁজার ওপর জোর দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে