,

ভোটার তালিকা হালনাগাদ শুরু

news-image

সারাদেশে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।  আজ মঙ্গলবার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত।

বেলা ১১টায় ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও ৪ কমিশনার।

এর আগে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে।  ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের এ কাজ চলবে।  ২০১৭ সালের ভোটার তালিকা হালনাগাদে প্রায় ৩৫ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে।

এ ব্যাপারে মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যারা বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি কেবল তাদের ভোটার করা হবে। এ ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।

তবে রোহিঙ্গা অধ্যুষিত ৪ জেলার ৩০টি উপজেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। এসব উপজেলা গুলো হচ্ছে- কক্সবাজার সদর, চকোরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া, বান্দরবান সদর, রুমা, থানচি, বোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি, রাঙামাটি সদর, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, কাপ্তাই, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালী। এ ছাড়া ১৯ জেলার ৬৫ উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা