,

‘ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কারণে আজ আমি চিত্রনায়ক শাকিব’

news-image

বিনোদন ডেস্ক : কখনো স্ত্রী-সন্তান নিয়ে আলোচনার ঝড়, কখনো শিল্পী সংগঠনের সঙ্গে, এফডিসির নির্বাচনে তুলকালাম কাণ্ড কিংবা যৌথ প্রযোজনার ছবির ইস্যু নিয়ে সবশেষ নিষিদ্ধ হন-সবকিছুই ছিল নায়ক শাকিব খানকে নিয়ে। সেই শাকিবের হাতে উঠলো সেরা অভিনেতার পুরস্কার।

গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন সেই শাকিব। প্রধানমন্ত্রীর হাত থেকে তুলে নেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। নির্মাতা এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

উল্লেখ্য, শাকিব খান ২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’র জন্য দ্বিতীয়বারও একই সম্মান অর্জন করেন।

২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খানের সঙ্গে যৌথভাবে এবার পুরস্কারটি পেয়েছেন আরেক অভিনেতা মাহফুজ আহমেদ।

পুরস্কার প্রাপ্তি নিয়ে শাকিব বলেন, ‘তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার এ সম্মান আমার জন্য গৌরব ও আনন্দের। আমি ভীষণ আনন্দিত। আর এজন্য আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা রইল। কারণ তাদের কারণেই আজ আমি চিত্রনায়ক শাকিব হতে পেরেছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা