,

২৪ ঘণ্টার মধ্যে সিটিসেলকে তরঙ্গ ফিরিয়ে দেওয়ার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : সিটিসেলের বন্ধ হওয়া তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি তরঙ্গ বরাদ্দের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিটিসেলের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেয়।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানানোর পরদিন আদালতের এই নির্দেশনা এসেছে।

আদালতে অবমাননার অভিযোগে করা সিটিসেলের আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। আদালতে সিটিসেলের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিক ও রেজা-ই রাব্বী খন্দকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা