,

অনুরাগ বসুকে নিয়ে ঋষি কাপুরের মন্তব্যে বিরক্ত রণবীর?

news-image

বিনোদন ডেস্ক : ছেলের জগ্গা জাসুস-ফিল্মের ব্যর্থতার জন্য পরিচালক অনুরাগ বসুকে দুষেছেন ঋষি কাপুর। মিড-‌‌ডে কে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বসু সম্পর্কে ভীষণই খারাপ ভাষা ব্যবহার করেছেন তিনি। শোনা ‌যাচ্ছে, বাবার এধরণের কথা বার্তায় নাকি বেশ বিরক্ত খোদ রণবীর কাপুর। রণবীরের ঘনিষ্ঠ একজন বলিউড লাইফকে জানিয়েছেন, রণবীর তাঁর বাবার এধরণের সাক্ষাৎকারে রণবীর মোটেও খুশি নন। তিনি চাননি এধরণের পরিস্থিতি তৈরি হোক। ‌যদিও রণবীর নিজেও ‌যে অনুরাগ বসুর কাজকর্মে খুশি তাও অবশ্য নয়। কারণ জগ্গা জাসুসের প্রমোশনের সময় তিনিও অনুরাগ বসুর উপর বিরক্তি প্রকাশ করে ফেলেছিলেন।

এবং রণবীর এটাও বলেছিলেন তিনি আর অনুরাগ বসুর সঙ্গে ‌যৌথ প্র‌যোজনায় কাজ করবেন না। কিন্তু তাবলে তাঁর বাবা এধরণের মন্তব্য করুক মিডিয়ার সামনে সেটা রণবীর কখনওই চান নি। রণবীরের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে ‌যে, রণবীরের মন খারাপের কারণ তিনি আর কোনও বিতর্ক চান নি। ‌যখন তাঁর ফিল্ম বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি তখন তাঁর বাবার এধরণের মন্তব্যগুলি আরও বেশি করে এই বিষয়টা সামনে আনছে। এখন ঋষি কাপুর তাঁর অনুরাগ বসুকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে ছেলে রণবীরকে কীভাবে মেকআপ দেন সেটাই দেখার।

প্রসঙ্গত ঋষি কাপুর বলেন, ছবি মুক্তির আগের বুধবার পর প‌র্যন্ত পরিচালক ফিল্ম মিক্সিং-এর কাজ করে গেছেন। ভাবতে পারছেন? সিনেমার সঙ্গীত পরিচালক প্রীতম সিনেমাটি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে মিউজিকের কাজ শেষ করেছেন। একে আপনি কী বলবেন বলুন? সিনেমা নিয়ে কারোর কোনও মতামত তিনি নেননি। এখন তিনি সকলের সঙ্গে কথা বলছেন। অথচ, মুক্তির আগে সিনেমাটি কাউকে একবার দেখানোরও প্রয়োজন বোধ করেননি। এমন করছিলেন ‌যেন নিউক্লিয়ার বম্ব বানাচ্ছেন। অনুরাগ একজন দায়িত্ৱজ্ঞানহীন পরিচালক। কখনোই কোনও ফিল্ম শেষ করেন না। এটা গত দুবছরে তিনবার মুক্তির কথা হয়েছে, অথচ তিনি দেরি করিয়েই গেছেন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি