,

নিষেধাজ্ঞা শেষে দলে ফিরছেন রাবাদা

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা শেষে আবারো দলে ফিরছেন রাবাদা। এক টেস্ট নিষিদ্ধ থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে ওভালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তৃতীয় টেস্টে বল হাতে মাঠে নামবেন প্রতিভাবান এ তারকা পেসার। রাবাদার ফেরার ব্যাপরটি নিশ্চিত করেছেন দলের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।

তিনি জানান, ‘সাধারনত উত্তেজিত হলেই রাবাদা এমনটা করে থাকেন। রাবাদাকে ফিরে পাওয়া আমাদের জন্য বড় উপহার। সে বেশ শক্তিশালী একজন তরুন বোলার। সন্দেহ নেই সে আবারও দুর্দান্তভাবে শুরু করবে। ’

প্রসঙ্গ, মাঠে অপেশাদার আচরণের জন্য ইংল্যান্ডের বিপক্ষে নটিংহাম টেস্টে খেলতে পারেননি রাবাদা। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লর্ডসে ইংলিশ দলের বেন স্টোকসকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছিলেন ২২ বছর বয়সি রাবাদা।

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্টের দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী বৃহস্পতিবার ওভালে তৃতীয় টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের