বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে বৃষ্টি, বাড়ছে দুর্ভোগ

news-image

নিউজ ডেস্ক : টানা ভারি বর্ষণে রাজধানীসহ সারাদেশ জলে নিমগ্ন। ক্রমেই বৃষ্টি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগও। অতি বর্ষণে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। দেশের অনেক এলাকায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ সব বিভাগেই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

টানা বৃষ্টিপাতের কারণে ঝুঁকি বাড়ছে পাহাড়ে বসবাসকারীদের। গত মাসের মাঝামাঝি পাহাড় ধসে দেড়শ’র বেশি মানুষ প্রাণ হারান। এরপর থেকে নিয়মিতই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার সকালেও কক্সবাজারে পাহাড় ধসে চার জনের প্রাণহানি হয়েছে। লঘুচাপের প্রভাবে আরও দুই দিন দেশে ভারি বৃষ্টির অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মৌসুমি বায়ুর প্রভাব ও বাতাসের তারতম্যের কারণে সাগর উত্তাল। মংলা ও পায়রা এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী হয়ে পড়েছে উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। নদীর তীরবর্তী শত শত বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

বন্দরনগরী চট্টগ্রামে জনদুর্ভোগ এবার রেকর্ড ছাড়িয়েছে। মাত্র ৫৪ দিনে চট্টগ্রাম ছয়বার জলাবদ্ধতার শিকার হয়। গত দুইদিন ধরে টানা বর্ষণে নগরের প্রায় সব এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অতীতে পানি উঠেনি এমন এলাকাও প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে সমুদ্র লাগোয়া পতেঙ্গা শুধু নয়, অফিসপাড়া আগ্রাবাদ ও বাণিজ্যকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর নিম্নাঞ্চল ডুবে পানিতে থই থই। জলবন্দী সড়কে কেউ নৌকায়, কেউ বয়ায়, কেউবা ভেলায় ভেসে গন্তব্যে পৌঁছার প্রাণান্ত চেষ্টা করেছেন। ভরা জোয়ার ও কাপ্তাই বাঁধের বাড়তি পানিপ্রবাহের কারণে খাদ্যশস্যবাহীসহ বিভিন্ন জাহাজ পণ্য খালাস করতে পারছে না।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু